শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নির্বাচন সামনে রেখে চরভদ্রাসনের মেইন পয়েন্টে যৌথ বাহিনীর চেকপোস্ট

নির্বাচন সামনে রেখে চরভদ্রাসনের মেইন পয়েন্টে যৌথ বাহিনীর চেকপোস্ট

ফরিদপুর প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ মেইন পয়েন্ট গাবতলা মোড় এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে।

সোমবার দুপুর ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও চরভদ্রাসন থানা পুলিশের সমন্বয়ে এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সড়কে চলাচলকারী বিভিন্ন মোটরযান থামিয়ে তল্লাশি চালানো হয় এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের মালামাল পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রও যাচাই করা হয়।

যৌথ বাহিনীর সূত্র জানায়, এই চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী অনুপ্রবেশ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হচ্ছে। সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতিতে নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও ভোটের প্রতি আস্থা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রশাসনের কঠোর নজরদারিতে চরভদ্রাসন উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি হচ্ছে। একই সঙ্গে উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় উন্নতির দিকে যাচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন। পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের দুর্গম এলাকাগুলোতে দেশীয় যান ব্যবহার করে টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এসব কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

চরভদ্রাসন আর্মি ক্যাম্প সূত্রে জানানো হয়, আসন্ন নির্বাচন উপলক্ষে জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত এবং এলাকা মাদকমুক্ত রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকালীন সময় পর্যন্ত এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, “উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com