জামালপুর জেলা প্রতিনিধি।।
জামালপুরের মেলান্দহ উপজেলায় অটোরিকশার নিচে পৃষ্ঠ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার গুজামানিকা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ সাইফুল ইসলাম (৪৮)। তিনি গুজামানিকা গ্রামের বাসিন্দা ও পেশায় কাঠমিস্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা সাইফুলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply