শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শ্রীবরদী সীমান্ত দিয়ে ২ বাংলাদেশি যুবক কে হস্তান্তর করেছে বিএসএফ।।

শ্রীবরদী সীমান্ত দিয়ে ২ বাংলাদেশি যুবক কে হস্তান্তর করেছে বিএসএফ।।

বকশী প্রতিনিধি জামালপুর

ভারতের মেঘালয় প্রদেশের তুরা জেলার
গুঞ্জন পাড়া বিএসএফ ক্যাম্পের অধীনস্থ
ভারতীয় সীমান্তবর্তী গ্রাম থেকে স্থানীয় জনতাদের হাতে আটক ২ বাংলাদেশী যুবককে
অবশেষে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
২৪ শে জানুয়ারি শনিবার সকাল দশটায় সীমান্ত জনপদের দিঘলাকোনা এলাকার ১০৯০ সীমান্ত পিলারের জিরো পয়েন্টে দু দেশের সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ২ যুবককে ফেরত দেয়া হয়।
অনুষ্ঠিত পতাকা বৈঠকে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন
নকশী বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার ফুল মিয়া ও ভারতীয় ৫০ বিএসএফ ব্যাটেলিয়ানের গুঞ্জন পাড়া ক্যাম্পের
দায়িত্ব রত ক্যাম্প কমান্ডার।
এ সময় শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল লতিফ, এস আই মোরশেদ আলম সহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেরতকৃত যুবকরা হলো বকশীগঞ্জ উপজেলার
পলাশতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে
আব্দুল করিম (৩৫) ও শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে কামাল মিয়া (৩২)
জানা যায়, গত ১৯ শে জানুয়ারি দিবাগত রাতে
আটক দুই যুবক ১০৯০ সীমান্ত পিলার অতিক্রম করে মেঘালয় প্রদেশের তুরা জেলার
গুঞ্জন পাড়া ক্যাম্পের অধিনস্ত পাহাড়ি গ্রাম
তিগরিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে।
স্থানীয় গ্রামবাসী তাদের আটক করে। পরবর্তীতে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে
চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
পরে দু’দেশের মধ্যে যোগাযোগের মাধ্যমে
আয়োজন করা হয় পতাকা বৈঠকের। শনিবার সকালে
৫০ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ গুঞ্জনপাড়া বিএসএফ ক্যাম্পের সাথে
কর্ণজোড়া বিজিবি ফাঁড়ির আনুষ্ঠানিক পতাকা বৈঠকে ২ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
৩৯ বিজিবির নকশি কোম্পানি কমান্ডার
সুবেদার ফুল মিয়া বলেন, দু দেশের আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক দুইজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে।
আমরা সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে শ্রীবরদী থানায় হস্তান্তর করেছি।
শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক মোরশেদ আলম বলেন, আটকৃত ২ জন কে তাদের পরিবারের কাছে দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com