শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জামালপুর ৭০ লক্ষ টাকার ১৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার

জামালপুর ৭০ লক্ষ টাকার ১৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার

জামালপুর জেলা প্রতিনিধি ।

জামালপুর র‌্যাব- ১৪ এর বিশেষ অভিযানে ৫০টি বস্তায় ১৩০১ বোতল বিদেশি মদ, একটি ট্রাক ও নগদ অর্থসহ মাদকচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে জামালপুরে র‌্যাব-১৪ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বাসিন্দা মোঃ মিনাল মিয়া, রিয়াদ হোসেন ও নুরুল আমিন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নন্দী বাজার থেকে বকশিগঞ্জগামী সড়কে শেরপুর সদর থানাধীন মোকছেদপুর নয়াপাড়া এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। রাত ৮টা ৩০ মিনিটের দিকে একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকে থাকা মাদক কারবারিরা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরবর্তীতে ট্রাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ বস্তায় ১৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি ( ঢাকা মেট্রো ট ১৬-৮৮৮৪) জব্দ করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে শেরপুর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com