শিরোনাম :
কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

​কক্সবাজারের রামুতে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা, গাড়ি ছিনতাই

​কক্সবাজারের রামুতে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা, গাড়ি ছিনতাই

রামুপ্রতিনিধি

রামুতে মোহাম্মদ বাবুল (৪০) নামে এক ইজিবাইক (টমটম) চালককে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকার একটি কৃষি জমি থেকে তার মরদেহ দেখতে পায় স্থানীয় কয়েকজন।

​নিহত বাবুল উপজেলার রশিদনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গুলালির জুম এলাকার আব্দুস সালাম বৈদ্যের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পেশায় টমটম চালক বাবুল প্রতিদিনের মতো গাড়ি নিয়ে ভাড়ার উদ্দেশে বেরিয়েছিলেন। সন্ধ্যা পৌনে ৮টার দিকে দক্ষিণ মিঠাছড়ির চৌধুরী পাড়া এলাকায় একটি ফসলি জমিতে তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। নোয়াখালীতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘ধর্ষণে’র অভিযোগ, আটক ১
পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত পাওয়া গেছে।

নিহতের পরিবারের দাবি, বাবুলকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে এবং তার ব্যবহৃত টমটমটি ছিনতাই করে নিয়ে গেছে ঘাতকরা। মূলত গাড়িটি হাতিয়ে নেয়ার উদ্দেশেই এ নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তারা ধারণা করছেন।
রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ছিনতাই হওয়া টমটম উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com