শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পটুয়াখালীতে যৌথ অভিযানে অস্ত্র-মাদকসহ যুবক আটক

পটুয়াখালীতে যৌথ অভিযানে অস্ত্র-মাদকসহ যুবক আটক

পটুয়াখালী জেলা প্রতিনিধি,

পটুয়াখালীর দশমিনা উপজেলায় যৌথবাহিনী ও থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ শাহীন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহীন ওই এলাকার মজিবুর খলিফার ছেলে।

 

অভিযান সূত্রে জানা গেছে, দশমিনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৭৮৩২ মেজর তানজিল নূরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় শাহীনের কাছ থেকে ৪টি দেশীয় অস্ত্র, ২ গ্রাম গাঁজা, ২ পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, ২টি মোবাইল ফোন, ১টি মাদক পরিমাপের যন্ত্র এবং ৫টি সিরিঞ্জ উদ্ধার করা হয়।

 

দশমিনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর তানজিল নূর জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আলীপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে আইনগত ব্যবস্থার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাদাত মো. হাছনাইন পারভেজ বলেন, সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে শাহীন নামের এক ব্যক্তিকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com