যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বগুড়ায় তারাবি শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

বগুড়ায় তারাবি শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

বগুড়া জেলা প্রতিনিধি,

বগুড়ার নন্দীগ্রামে তারাবির নামাজ শেষে মসজিদের সামনে মিলন রহমান (১৬) নামে এক ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মিলন ওই গ্রামের দিলবর রহমানের ছেলে এবং বুড়ইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। সে স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বখাটে যুবক শামিমের সঙ্গে মিলনের প্রতিবেশী নবীর শেখের তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডা হয়। রাতে মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় শেষে বাইরে দাঁড়িয়ে ছিল। এ সময় শামিমের নেতৃত্বে ৫ থেকে ৭টি মোটরসাইকেলে ১০-১৫ জন যুবক সেখানে এসে কোনো কথাবার্তা ছাড়াই মিলনকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com