শিরোনাম :
ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে সাবেক অ্যাথলেট মিমু আর নেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ভোটের কালি মোছার আগেই গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন রাজধানীর নদ্দায় আগুন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিটের একটি চালু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পিরোজপুর সংরক্ষিত নারী আসন: আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

পিরোজপুর সংরক্ষিত নারী আসন: আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

পিরোজপুর জেলা প্রতিনিধি,

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি গ্রামের মাটির ঘ্রাণ বুকে নিয়ে বড় হওয়া জেসমিন সুলতানা জুঁই এখন পিরোজপুরের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে। তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ নেত্রী শিক্ষা, আদর্শ ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলেছেন এক দৃঢ় প্রত্যয়ে।

জেসমিন সুলতানা জুঁই চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। গ্রামের একটি সাধারণ মেয়ের আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা অর্জনের এই যাত্রা স্থানীয় অনেক তরুণীর জন্য অনুপ্রেরণার গল্প হয়ে দাঁড়িয়েছে।

 

ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় জুঁই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সহ-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২২-২৪ মেয়াদে তিনি জিয়া মেমোরিয়াল লাইব্রেরির আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী রাজনীতিতেও তিনি বেশ সক্রিয়। এ বছর নির্বাচনে তিনি পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’-এর অধীনে মাস্টার ট্রেইনার প্রোগ্রাম সম্পন্ন করেন। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একজন প্রশিক্ষিত ‘ফার্স্ট এইডার’ হিসেবেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। চীনে অবস্থানকালে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ তার নেতৃত্বগুণকে আরও সমৃদ্ধ করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল জেসমিন সুলতানা জুঁই জানান, তিনি সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলে কারিগরি শিক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে আগ্রহী। জুঁই মনে করেন, প্রবীণদের অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের মনোনয়ন দিলে কাজের পরিধি আরও প্রসারিত হবে।

তিনি বলেন তরুণরা এই সময়ের নাগরিক। বিশ্বের বিভিন্ন দেশের তথ্য ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাদের সম্যক ধারণা থাকায় মানুষের প্রয়োজন নির্ধারণ করা সহজ হবে এবং তরুণ নারীরা দীর্ঘমেয়াদে দেশ ও দলের জন্য ভূমিকা রাখতে পারবেন।

 

সাবলীল বক্তব্য, গবেষণাভিত্তিক চিন্তা এবং আধুনিক ব্যবস্থাপনা দক্ষতায় জেসমিন সুলতানা জুঁই এখন পিরোজপুরের মানুষের কাছে এক আশার নাম। গ্রাম থেকে বিশ্বমঞ্চ পর্যন্ত তার এই পথচলা কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং পিরোজপুরের নারীদের বড় স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছে। এখন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com