শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

ধামরাই উপজেলা প্রতিনিধি,

ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১ মার্চ) হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

 

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. আব্দুল করিম ওরফে আব্দুল করিম মুন্সি (৫০), মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. মহসিন ওরফে সুন্দর আলী (৪৫)। তাদের মধ্যে আব্দুল করিমের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়, সাদ্দাম হোসেনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায় এবং মহসিনের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলায়। বর্তমানে তারা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং অভিযানের সময় তাদের হেফাজত থেকে একটি পুরোনো গোল্ডেন রঙের প্রাইভেট কার জব্দ করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয়েছে একটি বড় কাটার, একটি ধারালো ছুরি, একটি স্টিলের রেঞ্চ, একটি হাতুড়ি এবং কালো টেপ মোড়ানো একটি লোহার পাইপ। এসব সরঞ্জাম ডাকাতির কাজে ব্যবহারের প্রস্তুতি হিসেবে রাখা হয়েছিল।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার (পিসিপিআর) পর্যালোচনায় দেখা গেছে, আব্দুল করিমের বিরুদ্ধে ১৬টি, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ৬টি এবং মহসিনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত অভিযোগ রয়েছে।

ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় ধামরাই থানায় মামলা করা হয়। পরে রোববার (১ মার্চ) তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com