শিরোনাম :
সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যশোরে জামায়াত কর্মীকে কুপিয়ে জখম

যশোরে জামায়াত কর্মীকে কুপিয়ে জখম

যশোর জেলা প্রতিনিধি,

যশোরের অভয়নগরে বাড়ির সামনে শেখ জাহান আলী (৫১) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বানিপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

 

আহত জাহান আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। শেখ জাহান আলী বানিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখের ছেলে।

আহতের ছেলে রিফাত শেখ বলেন, সোমবার তারাবি নামাজ শেষে বাড়ির সামনে পৌঁছালে এলাকার ১০-১২ জন চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহকারে বাবার উপর হামলা চালায়। এসময় বাবার আর্তচিৎকারে আমরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করেন।

উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আলী আকুঞ্জি বলেন, রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা চলাকালে আহত জামায়াত কর্মী শেখ জাহান আলী বলেছিলেন, স্থানীয় বিএনপি কর্মী রিপন সরদার ও মোতাহার হোসেনের নেতৃত্বে ১০-১২ জন অস্ত্রধারী তার উপর হামলা চালিয়েছিল।

তিনি বলেন, চিহ্নিত হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জামায়াত ও শ্রমিককল্যাণ ফেডারেশন বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com