শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারে ১১০ বস্তা ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ১

মৌলভীবাজারে ১১০ বস্তা ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ১

মৌলভীবাজার জেলা প্রতিনিধি,

মৌলভীবাজারের সদর উপজেলায় বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার রবিউল ইসলাম পাবনা জেলার সাথিয়া উপজেলার খেতুপাড়া ইউনিয়নের জসমন্তর ধুলিয়া গ্রামের মৃত ছবেদ আলী প্রামাণিকের ছেলে।

 

বুধবার (৪ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর পয়েন্ট এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালে একটি সন্দেহভাজন ট্রাক থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে তাৎক্ষণিকভাবে ব্যারিকেড দিয়ে ট্রাকটি আটক করা হয়।

 

তল্লাশি চালিয়ে ট্রাক থেকে মোট ১১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতি বস্তার ওজন ৩০ কেজি হিসেবে মোট ৩ হাজার ৩০০ কেজি জিরা জব্দ করা হয়েছে।

 

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তি জব্দ করা পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে জিরাগুলো অবৈধভাবে দেশে এনে ঢাকায় বিক্রির উদ্দেশে পরিবহন করা হচ্ছিল।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা জব্দসহ রবিউলকে গ্রেফতার করেছে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com