শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা, শুটার আটক

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা, শুটার আটক

খুলনা জেলা প্রতিনিধি,
ছবির ইনসেটে নিহত শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ। মুল ছবিতে ঘটনাস্থলে পুলিশ ও জনতার ভিড়
অস্ত্রধারী ঘাতকদের গুলিতে প্রাণ গেল শ্রমিক দল নেতার। তাকে গুলি করে দৌড়ে পালানোর সময় পুলিশের হাতে অস্ত্রসহ আটক হলেন এক শুটার।

বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে খুলনার ডাকবাংলা মোড়ে অবস্থিত বাটা শো-রুমে ঘটে গেল এমন ঘটনা।

 

নিহত শ্রমিক দল নেতার নাম মাসুম বিল্লাহ। তিনি রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে। মাসুম বিল্লাহ রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন। অন্যদিকে আটক শুটারের নাম অশোক (৩৮)।

এসব তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম।

বাটার শো-রুমের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, রাতে অনেক ক্রেতা শো-রুমে ছিলেন। তারাও ব্যস্ত ছিলেন। এমন সময় বেশ কয়েকজন বাইরে থেকে দৌড়ে শো-রুমের ভেতরে ঢুকেই গুলি চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে একজনকে জখম করে। এসময় ওই ব্যক্তি শো-রুমের একপাশে পড়ে যায়। এরপর সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নগরীর ডাকবাংলা মোড়ে সাতজন সন্ত্রাসী মাসুম নামে একজনকে এলোপাতাড়ি কোপায় এবং গুলি করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি বলেন, ‘আমাদের একজন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ঘাতকদের একজনকে আটক করেছে। তার কাছ থেকে বিদেশি পিস্তল উদ্ধার করেছি এবং তার সঙ্গে কে কে ছিল সেই তথ্যও পেয়েছি। তাকে নিয়ে আমরা অভিযানে যাবো এবং বাকিদেরও আইনের আওতায় আনব। আটক অশোক বি-কোম্পানির একজন সদস্য বলে জানতে পেরেছি।

 

এ ব্যাপারে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহমুদ আলম বলেন, ডাকবাংলা মোড় থেকে লোকজন দৌড়ে আসছিল। শুনেছি গুলি করেছে। এ সময় দেখি যে বাটার শো-রুমের ওদিক থেকে একজন রাস্তার মাঝ দিয়ে যাচ্ছে এবং কোমরে একটি পিস্তল গুজে রাখছে।

তিনি বলেন, এটি দেখে তাকে ধাওয়া করি। স্থানীয় লোকজনকে বলি তাকে ধরেন, আমি পুলিশ। লোকজন তাকে জাপটে ধরে। পরে আরও তিনজন সার্জেন্ট এগিয়ে এলে সবার সহযোগিতায় শুটারকে ধরে নিয়ে আসি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com