শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেটে অবৈধভাবে জ্বালানি তেল মজুত, কারাদণ্ড ৩

সিলেটে অবৈধভাবে জ্বালানি তেল মজুত, কারাদণ্ড ৩

সিলেট জেলা প্রতিনিধি,

সিলেটে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৩ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে।

বুধবার (১১ মার্চ) রাত দেড়টা থেকে সকাল ৭টা পর্যন্ত ধোপগুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ধোপগুলের নুনু মিয়ার ছেলে উছমান, লুলু মিয়ার ছেলে জাকির হোসেন ও মজু মিয়ার ছেলে হাফিজ মো. লাহিন মিয়া।

অভিযানে দেখা যায়, বাসাবাড়িতে প্রায় তিন হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে বাজারে উচ্চমূল্যে বিক্রি করছিল অভিযুক্তরা। এ ধরনের অবৈধ মজুতদারির কারণে বাজারে জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয় এবং সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে নয়শত বিশ লিটার ডিজেল, ৫টি খালি ড্রাম, ১টি অর্ধপূর্ণ ড্রাম, ৪টি পূর্ণ ড্রাম এবং তেল ভরার বিভিন্ন সরঞ্জামসহ ত্রিপল উদ্ধার করা হয়। এ অপরাধের দায়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ধারা-৩ বিধান লঙ্ঘনের অপরাধে ধারা-৬ অনুযায়ী তিনজনকে দোষী সাব্যস্ত করে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ বলেন, অভিযানকালে জব্দকৃত তেল বাজেয়াপ্ত করা হয়েছে এবং তা সরকারি ধার্য মূল্যে বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com