মাগুরা জেলা প্রতিনিধি :
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় খেজুর সংগ্রহ করতে দুর্যোগ ও ত্রাণ অফিসের আসেন বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষকরা।
বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ নিজ হাতে খেজুর বিতরণ করেন। এছাড়া সদর ইউএনও মেহেরুন্নাহার, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের অফিসার এটিএম বেনজীর রহমান এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, খেজুর আসতে কিছুটা বিলম্ব হলেও, দুর্যোগ ও ত্রাণ অধিদফতরের প্রজ্ঞাপনের চিঠি পাওয়ার পরেই বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও অসহায়দের তালিকা তৈরি করা হয়েছিল। খেজুর এসে পৌঁছানোর পর তা দ্রুত ও সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।
Leave a Reply