শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাবিতে বিক্ষোভ মিছিল ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে

ঢাবিতে বিক্ষোভ মিছিল ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের একদল শিক্ষার্থীও মিছিলে অংশ নেন। মিছিলটি ভিসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘শিক্ষা আর ছাত্রলীগ একসাথে চলে না’, ‘লীগ আর গণতন্ত্র একসাথে চলে না’, ‘লীগ আর স্বাধীনতা একসাথে চলে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ঢাবি ছাত্রশক্তির সভাপতি তাহমিদ আল মুদাস্সির বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে। সেহরির পরবর্তী সময়ে সহযোদ্ধা সাইফুল্লাহর বাড়িতে তার পরিবার ও সন্তানদের হত্যার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় বিএনপির কিছু নেতা নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় দলটির অফিস খুলে দিতে সহায়তা করছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছেন।

বক্তারা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ছিল। কিন্তু আওয়ামী লীগ ন্যায়ের পথে আসেনি বলে অভিযোগ করেন তারা। বক্তারা দাবি করেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও অনেকের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের ভিপি সাদিক হোসেন বলেন, রাষ্ট্রের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা সকলের নিরাপত্তা চাই। জুলাই যোদ্ধাদের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

সমাবেশ থেকে দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ছাত্রশক্তির নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com