শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হাসিনার সেবাদাস’ থাকতে পারে না , রাষ্ট্রপতির পদে: ব্যারিস্টার আরমান

হাসিনার সেবাদাস’ থাকতে পারে না , রাষ্ট্রপতির পদে: ব্যারিস্টার আরমান

নিজস্ব প্রতিবেদক :

জুলাইয়ের রক্তের ওপর নির্মিত সংসদে রাষ্ট্রপতির পদে শেখ হাসিনার ‘সেবাদাস’ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ আলী কাসেম আরমান।

শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শাহআলী মাজার মসজিদে জুমার নামাজ আদায়ের পর মাজারের নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে মাজার ব্যবস্থাপনা এবং স্থানীয় সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন। এ সময় আসন্ন ঈদ উপলক্ষে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন।

ব্যারিস্টার আরমান বলেন, জুলাইয়ের রক্তের ওপর নির্মিত সংসদে কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। শেখ হাসিনার ‘সেবাদাস’ হিসেবে যিনি রাষ্ট্রপতির পদে আছেন, তার সংসদে অবস্থান থাকতে পারে না। বিএনপির মধ্যে অনেক ত্যাগী ও সর্বজনস্বীকৃত শ্রদ্ধেয় নেতা আছেন, তাদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতির পদে বসানোর দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: ছাত্রনেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের অপচেষ্টা, নাহিদ ইসলামের নিন্দা
ব্যারিস্টার আরমান বলেন, আগামী রোববার শুরু হতে যাওয়া সংসদে রাষ্ট্রপতির গত অধিবেশনের ভাষণের ওপর দীর্ঘ আলোচনা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে ওয়াকআট করা হয়েছে। তবে আগামীতে আলোচনার সময় সংসদে উপস্থিত থেকে জোরালো ও শক্ত সমালোচনা করবো।

তিনি আরও বলেন, নতুন সংসদের প্রায় ৭৫ শতাংশ সদস্য বয়সে তরুণ এবং জীবনে প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। তরুণদের এই উপস্থিতি সংসদে নতুনত্ব এনেছে এবং সামনে আরও অনেক চমক দেখা যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com