শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে

ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে

ক্রীড়া ডেস্ক :
প্রায় দুই বছর ধরেই বিশ্ব ফুটবলে বহুল প্রতীক্ষিত একটি ম্যাচ, ফিনালিসিমায় মুখোমুখি হওয়ার কথা দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের। কিন্তু নানা জটিলতার কারণে এখনো নিশ্চিত হয়নি ম্যাচটির ভেন্যু। নতুন করে ভেন্যু সংকট দেখা দেওয়ায় আবারও পিছিয়ে যেতে পারে এই হাইভোল্টেজ লড়াই।

শুরুতে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা ছিল কাতারের লুসাইল স্টেডিয়ামে। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেই ভেন্যু থেকে ম্যাচটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন প্রশ্ন উঠেছে কোন দেশে অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ ম্যাচ।

ইউরোপের কিছু সংবাদমাধ্যম শুরুতে জানিয়েছিল, কাতারের বিকল্প হিসেবে স্পেনের মাদ্রিদে রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি আয়োজন করা হতে পারে। কিন্তু এ প্রস্তাবে সায় দেয়নি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তাদের মতে, স্পেনের মাঠে খেললে স্বাভাবিকভাবেই স্বাগতিক সুবিধা পাবে স্পেন।

অন্যদিকে আর্জেন্টিনাও চায় ম্যাচটি তাদের দেশের মনুমেন্টাল স্টেডিয়ামে আয়োজন করতে। তবে এতে আপত্তি জানিয়েছে স্পেন। তারাও প্রতিপক্ষকে হোম অ্যাডভান্টেজ দিতে রাজি নয়।

দুই পক্ষের এমন অবস্থানের ফলে আয়োজকদের সামনে এখন তিনটি সম্ভাব্য পথ খোলা রয়েছে। প্রথমত, দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা নমনীয় হলে স্পেনেই ম্যাচ আয়োজন করা। তবে বর্তমান পরিস্থিতিতে এ সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

দ্বিতীয় এবং সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হলো ইউরোপের কোনো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি আয়োজন করা। এ ক্ষেত্রে সম্ভাব্য ভেন্যু হিসেবে লিসবন, লন্ডন এবং রোমের নাম আলোচনায় রয়েছে। জানা গেছে, আগামী ২৭ মার্চ এসব শহরের বড় স্টেডিয়ামগুলো ফাঁকা থাকায় সেগুলো ফিনালিসিমা আয়োজনের শক্ত দাবিদার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com