শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভোলা আগামীকাল ভোলার ১৪ গ্রামে ঈদ

ভোলা আগামীকাল ভোলার ১৪ গ্রামে ঈদ

জেলা প্রতিনিধি,

ফাইল ছবি।
প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন করবেন ভোলার ১৪টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফ ও চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা।

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফ ও চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা জানান, জেলার ১৪ টি গ্রামের প্রায় ৫ হাজার অনুসারী রয়েছে তাদের। তারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রেখেছেন এবং সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল ঈদ পালন করবেন।

তবে জেলায় ৫ অনুসারীর মধ্যে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। এই উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রামেই রয়েছে তাদের প্রায় ৩ হাজার অনুসারী।

বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামের বাসিন্দা সুরেশ্বরী দরবার শরীফের অনুসারী মো. সুমন মিয়া জানান, সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল তারা ঈদ পালন করবেন। সকাল ৯টায় ওই গ্রামের পঞ্চায়েত বাড়ির দরজায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকা‌নিয়ার মির্জাখীল দরবার শরীফ অনুসারী এবং বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদার বাড়ি দরজা জামে মসজিদের ঈমাম মাওলানা আনোয়ার হোসেন জানান, প্রতি বছরের মতো এবছরও তারা সৌ‌দি আরবের সাথে মিল রেখে রোজা রেখেছেন এবং আগামীকাল সকালে তাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ভোলা সদর উপজেলা, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুম‌দ্দিন, লালমোহন, চরফ‌্যাশন ও মনপুরা উপজেলার ১৪টি গ্রামে সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকা‌নিয়ার মির্জাখীল দরবার শরীফ অনুসারীরা ঈদ পালন করবেন।

আগামীকাল ঈদ পালন করা এসব অনুসারীরা বলছেন, সারা বিশ্বের মুসলমানরা একই সময় রোজা রাখা ও ঈদ পালন করা উচিত। তাদের মতে, তারাই সঠিক সময়ে রোজা ও ঈদ পালন করছেন।

উল্লেখ্য, এর আগে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারাবি নামাজ ও রোজা রেখেছেন। সেই হিসেবে আগামীকাল সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com