ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে ভৈরবের ঘোড়াকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব। এ সময় এসআই এমদাদুল কবিরসহ কিলো-৯ ইউনিটের বিশেষ ফোর্স অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবপুর দক্ষিণ পাড়ার মুন আইডিয়াল স্কুলের সামনে খালেক স্টোরের ভেতর থেকে ৩৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন সারোয়ার হোসেন রানা (৩৮) এবং খালেক ওরফে টুক্কু (৩০)। উভয়ের বাড়ি ভৈরবপুর মধ্যপাড়া এলাকায়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে এসআই এমদাদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply