শিরোনাম :
সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজারে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় গ্রেফতার ১

কক্সবাজারে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় গ্রেফতার ১

কক্সবাজার জেলা প্রতিনিধি,

কক্সবাজার সমুদ্রসৈকতে জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা খোরশেদ আলমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত তারেক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) সকালে চকরিয়ার খুটাখালীর ৭ নম্বর ওয়ার্ডে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ২৪ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতে কবিতা চত্বর পয়েন্টে খোরশেদ আলমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন খোরশেদ আলম।

পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খোরশেদ আলম শহরের পাহাড়তলী এলাকার শাহ আলমের ছেলে এবং জেলা ছাত্রদলের একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় পুরো জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানায়।

ঘটনার পরপরই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় প্রধান অভিযুক্ত তারেককে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গতরাতে হত্যাকাণ্ডের পরেই নিহত খোরশেদ আলমের সঙ্গে থাকা জুলাই আন্দোলনের সমন্বয়ক তরুণ তারিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

হত্যাকাণ্ডের সময় তারিন খোরশেদের সঙ্গে ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

প্রসঙ্গত, নিহত খোরশেদ আলমের নামাজে জানাজা আজ বুধবার আসর নামাজের পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com