শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দিনাজপুর থেকে কষ্টি পাথরের ২ মূর্তি উদ্ধার

দিনাজপুর থেকে কষ্টি পাথরের ২ মূর্তি উদ্ধার

দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরে বিজিবি অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও বেলে পাথরের শিলা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ২ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার (২৭ মার্চ) ভোর পর্যন্ত বিজিবির ৪২ ব্যাটালিয়নের সদস্যরা ও চিরিরবন্দর থানা পুলিশের সহযোগিতায় রানীরবন্দর ও ভূষিরবন্দরে এই অভিযান পরিচালনা করেন।

 

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- কষ্টি পাথরের উমা-মহেশ্বেরের মূর্তি, বিষ্ণু দেবতার মূর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত বেলে পাথরের শিলা।

এ সময় পাচারকারী সন্দেহে চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতারা গ্রামের শ্রী তাপস চন্দ্র রায় (৩০), নশরৎপুর গ্রামের শ্রী পরেশ চন্দ্র রায় (৬০) কে গ্রেফতার করা হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসা নেতৃত্বে বিজিবি ও পুলিশ (২৬ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে ২৭ মার্চ ভোর সাড়ে ৬টা পর্যন্ত দিনাজপুর জেলার চিরিরবন্দর ও রানীরবন্দর এলাকায় চিরিরবন্দরে অভিযান পরিচালিত হয়। এ সময় ৩০ কেজি ৬০০ গ্রাম ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের উমা-মহেশ্বর ও বিষ্ণু উদ্ধার করা হয়।

ওই সময় একই উপজেলার ভূষিরবন্দর এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৬৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি মূল্যবান বেলে পাথরের শিলা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি ও বেলে পাথরের শিলার মোট আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা। আটককৃত আসামি এবং আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com