শিরোনাম :
সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জে ১২ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জে ১২ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্যসহ ১২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানাধিন উত্তর নরসিংপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

গ্রেফতার মাদককারবারিরা হলেন— নুরুনবী (২৪), শাহিন (১৯), রাকিব (২৪), শামীম (২৬), ইরান (২৬), ফয়সাল (২৮) জাহাঙ্গীর (৩৯), শরিফ (২২), রিপন (২১), আরিফ (২২), খোরশেদ (৪৭) ও সুমন (৩৫)।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংপুর এলাকায় মাদকের একটি স্পটে যৌথ অভিযান চালায় ফতুল্লা থানা পুলিশ ও র‍্যাব-১১ ব্যাটেলিয়ানের আভিযানিক দল। এ সময় ৩৫০ পুরিয়া গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারের সঙ্গে জড়িত ১২ জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে।

এছাড়া মাদক বিক্রেতা ও সেবনকারিসহ চুরি, ডাকাতি এবং ছিনতাইকারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com