যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিংগাইরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৩ জনকে কারাদন্ড

সিংগাইরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৩ জনকে কারাদন্ড

মানিকগঞ্জপ্রতিনিধি,:
মানিকগঞ্জের সিংগাইরে তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে কারাদন্ড দিয়েছে উপজেলা প্রশাসন । বুধবার(১ এপ্রিল) বিকেল ৪ টা থেকে ৭ টা পর্যন্ত উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার(পপি)। অভিযান পরিচালনার সময় মানিকদহ চকে মাটিকাটা ব্যবহৃত ১টি এস্কেভেটর ,মাটি পরিবহনরত অবস্থায় ১ টি মাটির ট্রলি জব্দ করে অকার্যকর ও ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন,পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাঁপ গ্রামের আশ্রাব আলীর ছেলে মো. রনি মোল্লা(২৬), সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের মো. মাখন বিশ্বাসের ছেলে মারুফ হোসেন(২৪) ও একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে লুৎফর রহমান(২৮)। এর মধ্যে রনি মোল্লাকে ৩০ দিন ও মারুফ ও লুৎফরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযান চলাকালিন সময় সিংগাইর থানা পুলিশ সার্বিক সহযোগীতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার(পপি) বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com