শিরোনাম :
শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ

লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি,

আহত বিএনপির কর্মী মো. আজাদ হোসেন (৫০)।
লক্ষ্মীপুরে দাবি করা ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে বিএনপির কর্মী মো. আজাদ হোসেনের (৫০) ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে চাঁদা নয় পূর্ব লেনদেন নিয়ে দ্বন্দ্ব। আহত আজাদ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরমান হোসেন ঢাকা মেইলকে জানান, আহত আজাদের বাম চোখের ওপরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।

এর আগে, রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর বাজারের আরিফের ফলের দোকানের সামনে এ হামলার শিকার হন আজাদ।

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজাদ ঢাকা মেইলকে জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাটির ব্যবসা করেন। হঠাৎ গত রাত ১১টার দিকে তার প্রতিবেশী সুমন মুঠোফোনে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদার টাকা না পেয়ে সুমন ও তার সঙ্গী রাকিবসহ একাধিক যুবক এসে বশিকপুর বাজারে আরিফের দোকানের সামনে মাটি ব্যবসায়ী আজাদের ওপর হামলা করে। এতে আজাদের বাম চোখের ওপর মারাত্মক জখম হয়।

বশিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ মুঠোফোনে বলেন, বিষয়টি তিনি জেনেছেন। আহত আজাদ বিএনপির সক্রিয় কর্মী। সংশ্লিষ্ট পুলিশ ও সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়াকে বিষয়টি জানানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম মুঠোফোনে ঢাকা মেইলকে বলেন, চাঁদার বিষয়টি সঠিক নয়। তাদের আগের লেনদেন ছিল। ওই টাকা নিয়ে একটি সালিশি বৈঠক হয়। বৈঠকে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সুমন তার হাতে থাকা লাইট দিয়ে আজাদের ওপর হামলা করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com