শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুরে জমি লিখে না দেওয়ায় লাশ দাফনে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে জমি লিখে না দেওয়ায় লাশ দাফনে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা প্রতিনিধি,

গাজীপুরের কালিয়াকৈরে জমি লিখে না দেওয়ার অভিযোগ তুলে এক ব্যক্তির লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ এপ্রিল) দুপুরে কোনাবাড়ীতে স্থানীয় সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন মৃত সুজন মাহমুদের বাবা কফিল উদ্দিন।

সংবাদ সম্মেলনে কফিল উদ্দিন বলেন, প্রায় চার বছর আগে তার ছেলে সুজন মাহমুদ স্ত্রী ও দুই সন্তান নিয়ে কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামে বসবাস শুরু করেন। আড়াই বছর আগে সুজন মাহমুদ ক্যান্সারে আক্রান্ত হন এবং দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২ মার্চ ভোরে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে তার মৃত্যু হয়।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, পরদিন সকালে মরদেহ গ্রামের বাড়ি উত্তর লস্করচালা এলাকায় নেওয়া হলে, মরহুমের স্ত্রী ও স্বজনরা জমি লিখে না দেওয়ার পর্যন্ত দাফন করতে বাধা দেন। এ সময় লাশ দেখে কফিল উদ্দিন অসুস্থ হয়ে পড়েন এবং তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করতে হয়।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সময় তার বিরুদ্ধে ‘ছেলের লাশ ফেলে পালিয়ে যাওয়ার’ মতো মিথ্যা প্রচারণা চালানো হয়। পরবর্তীতে সম্পত্তি লিখে দেওয়ার আশ্বাস পেলে একই দিন সন্ধ্যায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

কফিল উদ্দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান, তাকে নিয়ে মিথ্যাচার বন্ধ করা হোক এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com