শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, ৬ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, ৬ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ছয় ঘণ্টা পর সজীব (১৯) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় করতোয়া নদীতে গোসল করতে নেমে সজীব নিখোঁজ হন। পরে বিকেল ৬টার দিকে নদীর গভীর অংশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে সজীবসহ চারজন যুবক করতোয়া নদীতে গোসল করতে নামেন। এ সময় সাঁতার না জানা সজীব ও আরও একজন যুবক গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন। সঙ্গে থাকা অপর দুইজন একজনকে উদ্ধার করতে পারলেও সজীব পানিতে তলিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার চেষ্টা চালান। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে প্রায় ৩০ মিনিট তল্লাশি চালিয়ে নদীর গভীর থেকে সজীবের লাশ উদ্ধার করে।
পরিবার ও স্থানীয়রা জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সজীব। এ জন্য তিনি পাসপোর্ট ও ভিসাও করেছিলেন।
নিহত সজীবের বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে। তার বাবার নাম মালেক। পরিবার সূত্রে জানা গেছে, তিনি ঢাকায় থাকতেন এবং এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে এসেছিলেন। রোববার তার ঢাকায় ফেরার কথা ছিল।
বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি। প্রায় চার ঘণ্টা চেষ্টা করেও সফল হইনি। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com