শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার

সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার

সাভার প্রতিনিধি
সাভারের বনগাঁও ইউনিয়নে কোরআন অবমাননা ও প্রতিবেশীকে ফাঁসানোর অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) আরমান আলী।

পুলিশ জানায়, রোববার (৫ এপ্রিল) রাতে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোটাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে আমিনা মনসুর ও তার মেয়ে জান্নাত আক্তারকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত শনিবার রাতে জান্নাত আক্তার তাদের বাড়ির ছাদ থেকে একটি বই সদৃশ বস্তু প্রতিবেশী আবির হাসানের বাড়ির আঙিনায় নিক্ষেপ করেন। রাত ১১টার দিকে আবির হাসান মেঝেতে পড়ে থাকা বস্তুটি পবিত্র কোরআন শরীফ হিসেবে শনাক্ত করেন। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগে আবির হাসান উল্লেখ করেন, প্রতিবেশী আমিনা মনসুর ও তার মেয়ে জান্নাত আক্তার পরস্পর যোগসাজশে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে এবং তাকে সামাজিকভাবে হেয় করতে এ কাজ করেছেন। তিনি আরও অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দিতে তারা উল্টো তার পরিবারের বিরুদ্ধে গুজব ছড়ানোর চেষ্টা করেন।

পরে পুলিশ ঘটনাটি তদন্ত করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে। এরপর কোরআন অবমাননার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি আরমান আলী জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com