শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ ক্রিকেট দায়িত্ব নিয়েই সুখবর দিল তামিমের বোর্ড

বাংলাদেশ ক্রিকেট দায়িত্ব নিয়েই সুখবর দিল তামিমের বোর্ড

ক্রীড়া প্রতিবেদক:

বোর্ডের (বিসিবি) হাল ধরতেই বড়সড় পরিবর্তনের আভাস দিলেন নতুন সভাপতি তামিম ইকবাল। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বিলুপ্ত হওয়ার পর দায়িত্ব নিয়ে আজ বুধবার দ্বিতীয় বোর্ড সভায় বসেছিলেন তামিমের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি। সেই সভা শেষে দেশের নারী ও পুরুষ ক্রিকেটারদের ঘরোয়া লিগের ম্যাচ ফি ও মাসিক বেতন এক লাফে অনেকটা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি। মাঠের লড়াইয়ে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য বলে জানান তিনি।বাংলাদেশ সংবাদ

নারী ক্রিকেটারদের ম্যাচ ফি নিয়ে নিজের বিস্ময় প্রকাশ করে তামিম ইকবাল বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে মেয়েদের পারিশ্রমিক এক সময় মাত্র ১ হাজার টাকা ছিল, যা পরে ৫ হাজারে উন্নীত করা হয়। বর্তমান বাজার পরিস্থিতিতে এই অঙ্ককে নিতান্তই অপর্যাপ্ত বলে মনে করেন তিনি। সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে নারী ক্রিকেটাররা ঘরোয়া টি-টুয়েন্টি ম্যাচের জন্য ১০ হাজার টাকা, ওয়ানডে ম্যাচের জন্য ১৫ হাজার টাকা এবং লঙ্গার ভার্সন বা দীর্ঘ পরিসরের ম্যাচের জন্য ২০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন। আগের তুলনায় এটি একটি বড় ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছে ক্রিকেট মহল।’

‘শুধু ম্যাচ ফি নয়, নারী ক্রিকেটারদের মাসিক বেতন কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। আগে চুক্তিবদ্ধ নারী ক্রিকেটাররা মাসিক ৩০ হাজার টাকা বেতন পেতেন, যা এখন থেকে ক্যাটাগরি অনুযায়ী বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৬৫ হাজার, ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা প্রতি মাসে ৪০ হাজার টাকা করে বেতন পাবেন। ঘরোয়া পর্যায়ে নারী ক্রিকেটের প্রসারে এই বেতন বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বোর্ড মনে করছে।

অন্যদিকে পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রেও লঙ্গার ভার্সন বা দীর্ঘ পরিসরের ক্রিকেটে ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার অনুমোদন দেওয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেটে গত ৩-৪ বছর ধরে পুরুষ ক্রিকেটারদের বেতন না বাড়ায় ক্ষোভ ছিল সংশ্লিষ্ট মহলে। সেই অচলায়তন ভেঙে তামিম ইকবাল জানান, ‘আগে ‘এ’ ক্যাটাগরিতে ৩৫ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে ২৫ হাজার টাকা বেতন ছিল, যা বর্তমান সময়ে অত্যন্ত নগণ্য। নতুন কমিটি এই বেতন কাঠামো পুনর্গঠন করে ক্রিকেটারদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com