শিরোনাম :
হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা  সংসদের গণমাধ্যমে ইতিবাচক খবরগুলো তুলে ধরা উচিত: চিফ হুইপ ৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার জামালগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ লালমনিরহাটে র‍্যাবের অভিযানে মাদকসহ ২ সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উৎসব পালিত আজ সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এমবাপের খেলা নিয়ে শঙ্কায় রিয়াল

এমবাপের খেলা নিয়ে শঙ্কায় রিয়াল

ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ সামনে রেখে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে বাভারিয়া সফরের আগে দলটির প্রস্তুতি মোটেও আশানুরূপ হচ্ছে না।

আলভারো আরবেলোয়ার শিষ্যরা গত শুক্রবার জিরোনার বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে, যা লা লিগার শিরোপা দৌড় থেকে তাদের প্রায় ছিটকে দিয়েছে। এই হোঁচটের পাশাপাশি নতুন দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে কিলিয়ান এমবাপের চোখের ইনজুরি। বার্নাব্যুতে জিরোনার বিপক্ষে ম্যাচ চলাকালীনই তিনি এই চোট পান।

রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইনজুরির কারণে গত রবিবারের অনুশীলনে অংশ নিতে পারেননি এমবাপে। ক্লাব কর্তৃপক্ষের মতে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তাকে বিশ্রামে রাখা হয়েছে। এক বিবৃতিতে ক্লাব জানিয়েছে, “জিরোনার বিপক্ষে ম্যাচের পর এমবাপের ডান ভ্রুতে সেলাই দিতে হয়েছে। অস্বস্তি বোধ করায় এবং বাড়তি সতর্কতার অংশ হিসেবে তিনি মাঠে নামেননি।”

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রিয়াল মাদ্রিদকে জার্মানির বিমানে চড়তে হবে। ক্লাবের আশা, ফ্লাইটের আগেই এমবাপে অনুশীলনে ফিরতে পারবেন, যা অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে তার শতভাগ ফিট হয়ে মাঠে নামার সম্ভাবনা বাড়িয়ে দেবে।

প্রথম লেগের ম্যাচে এমবাপের করা গোলটিই রিয়াল মাদ্রিদকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিল। তাই বুধবারের ফিরতি ম্যাচে তাকে শুরুর একাদশে পেতে মরিয়া আরবেলোয়া। হাঁটুর ইনজুরি থেকে ফেরার পর এমবাপে এখনো তার সেরা ছন্দে না ফিরলেও, যে কোনো মুহূর্তে তিনি প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

পরবর্তী এক-দুই দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে এমবাপে অনুশীলনে ফিরতে পারছেন কি না। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ বিষয়টি নিয়ে শান্ত থাকলেও, যদি চোখের সমস্যা দূর না হয় তবে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে স্নায়ুচাপ বাড়তে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com