শিরোনাম :
হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা  সংসদের গণমাধ্যমে ইতিবাচক খবরগুলো তুলে ধরা উচিত: চিফ হুইপ ৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার জামালগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ লালমনিরহাটে র‍্যাবের অভিযানে মাদকসহ ২ সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উৎসব পালিত আজ সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

 কালীগঞ্জে  বর্ণাঢ্য আয়োজনে  বাংলা বর্ষবরণ 

 কালীগঞ্জে  বর্ণাঢ্য আয়োজনে  বাংলা বর্ষবরণ 

গাজীপুর জেলা  প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বর্ষবরণ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ, নানা আয়োজন ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নববর্ষের প্রথম প্রহর থেকেই উপজেলা পরিষদ চত্বর রঙিন সাজে সেজে ওঠে। ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত এবং গ্রামীণ ঐতিহ্যের নানা উপস্থাপনায় দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম। তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সম্প্রীতির প্রতীক। নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন।”এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমা, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা এবং হালখাতা। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় সংস্কৃতি চর্চা ও নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্যবাহী মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com