শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন 

মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন 

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বেসরকারি বিশেষায়িত হাসপাতাল ‘ইনসানিয়া’ এন্ড ডায়াগনস্টিক সেন্টার ।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের বেঙ্গল কনভেনশন হলরুমে এক উৎসবমুখর পরিবেশে হাসপাতালটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
আব্দুর রহিম আনছারের সভাপতিত্বে ও হাসপাতালের পরিচালক লন্ডন প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, আব্দুল নুর মোহন এর পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের  সংসদ সদস্য এম নাসের রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মৌলভীবাজারের মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা এখন ঘরের নাগালে। ইনসানিয়া হাসপাতাল তাদের অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসক দলের মাধ্যমে এই অঞ্চলের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ড. মুহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী।
বক্তারা হাসপাতালের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে মানবিক সেবার মানসিকতা নিয়ে কাজ করলে ‘ইনসানিয়া’ প্রকৃত অর্থেই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে আন্তর্জাতিক মানের অপারেশন থিয়েটার, আধুনিক আইসিইউ, সিসিইউ এবং সার্বক্ষণিক জরুরি বিভাগ। অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রশিক্ষিত নার্সদের সমন্বয়ে এখানে সব ধরণের জটিল রোগের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। স্বল্প ব্যয়ে আধুনিক চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। যাত্রা শুরুর প্রথম দিনেই হাসপাতালটি ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। ব্যাথামুক্ত ডেলিভারি সেবা এই প্রথম মৌলভীবাজারে চালু হলো ইনসানিয়া প্রাইভেট বিশেষায়িত  হাসপাতালে এন্ড ডায়াগনস্টিক সেন্টার ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com