শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রংপুরে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

রংপুরে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

রংপুর জেলা প্রতিনিধি

রংপুর জেলা ও মহানগরে হাম-রুবেলার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ৩ লাখ ৩৫ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এই টিকাদান ক্যাম্পেইন, যা চলবে ২০ মে পর্যন্ত।

রোববার (১৯ এপ্রিল) পৃথক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জন কার্যালয়।

 

জানানো হয়, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এক ডোজ হাম-রুবেলা ভ্যাকসিন দেওয়া হবে। এবারের ক্যাম্পেইনে মোট ৩ লাখ ৩৪ হাজার ৯৯৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ৭৮ হাজার ৬২৮ জন এবং জেলার ৮ উপজেলায় ২ লাখ ৫৬ হাজার ৩৭১ জন শিশু রয়েছে।

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন জানান, নগরীর ৩৩টি ওয়ার্ডে ২৮০টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম চলবে। ১৪ দিনব্যাপী এই কর্মসূচিতে ৩৮টি টিম ও ১৫০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

তিনি আরও বলেন, টিকা গ্রহণের পর কোনো সমস্যা দেখা দিলে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

অন্যদিকে জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা জানান, জেলার ১ হাজার ৪৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১ হাজার ৮২২টি অস্থায়ী কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ৩২ হাজার ৪০৮ জন এবং কমিউনিটি পর্যায়ে ২ লাখ ২৩ হাজার ৯৬৩ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩ জন করে সেবা প্রদানকারী দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের নিরাপদ রাখতে এবং সংক্রমণ রোধে এই টিকাদান ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com