1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

জনগণের ভোট ও আস্থাই বিএনপির মূল শক্তি: আমানউল্লাহ আমান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
জনগণের ভোট ও আস্থাই বিএনপির মূল শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেন, জনগণ বিএনপির সঙ্গে আছে বলেই দলটি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, বিএনপি জনগণের দল। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠাই দলটির মূল লক্ষ্য। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দের সরকার নির্বাচিত করেছে। জনগণের ভোট ও আস্থার ভিত্তিতেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই জনগণকে যথাযথ মর্যাদা দিতে হবে এবং তাদের আস্থা ধরে রাখতে হবে।

তিনি বলেন, বিএনপিকে শুধু একটি রাজনৈতিক দল হিসেবে নয়, গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষার একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে আমানউল্লাহ আমান বলেন, জনগণের আস্থা অর্জন করতে হবে এবং সব সময় জনগণের পাশে দাঁড়াতে হবে। নিজ নিজ এলাকায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না থাকে, সেদিকে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। কোনো নিরীহ মানুষ যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সেটিও দেখতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি একটি জনবান্ধব দল। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনগণের আস্থা আরও দৃঢ় করতে হবে। জনগণের সমর্থন নিয়েই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

নেতা-কর্মীদের ধৈর্য, সংযম ও সহনশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, সব বিষয়ে সতর্ক থাকতে হবে। গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..