1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

চীনের আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রীর শ্রদ্ধা জিয়াউর রহমানের সমাধিতে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক :

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাই সিং।

বুধবার (৪ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে যান। পরে তারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে চীনের আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী জিয়াউর রহমানের সামধিতে ফুল দেন। এরপর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রতিনিধি দল বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান এবং তার প্রতি সম্মান প্রদর্শন করেন।

China-bnp-2শ্রদ্ধা নিবেদন শেষে অতিথিদের জন্য রাখা বইয়ে স্বাক্ষর করেন লিউ হাই সিং। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী চীনা প্রতিনিধি দলটিকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক সহযোগিতার কথা স্মরণ করেন।

বিএনপির উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের এমপি আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..