1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সেই সচিবকে জনপ্রশাসনে ন্যস্ত প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্য করা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়টির ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

গত ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন মসিউর রহমান।

অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিস হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্লোগানটি দিয়েছেন, সেটিকে আমি হাদিস বললে অনেকে হয়তো মনে করবেন, পরবর্তী পোস্টিংয়ের জন্য তাকে তেল মারছি। কিন্তু আমি বলবো, এটি একটি শাশ্বত বাণী।’

তিনি আরও বলেন, ‘যাদের মধ্যে দেশপ্রেম নাই, তারা এটা অস্বীকার করতে পারেন। হুজুররা এই স্লোগান দিলে এতদিনে হাদিস হয়ে যেত।’

একপর্যায়ে প্রধানমন্ত্রীর দাড়ি ও টুপি না থাকার প্রসঙ্গ টেনেও মন্তব্য করেন মসিউর রহমান। তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এমন অবস্থার মধ্যে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..