1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ পলাতক ২৯ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ২৯ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একইসঙ্গে, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে শুনানির জন্য আগামী ১৬ সেপ্টেম্বর পরবর্তী দিন ঠিক করা হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত বিশেষ শুনানি নিয়ে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এর আগে, গত ১৬ আগস্ট এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকের দিন (বৃহস্পতিবার) শুনানির জন্য আদেশ দেন। তারই ধারাবাহিকতায় আজ শুনানি হয়।

এর আগে, সকালে এই মামলায় গ্রেফতার হওয়া পতিত আওয়ামী সরকারের মন্ত্রীসহ ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..