1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত, আহত ১০

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

ফেনী প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে আব্দুল আলিম (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার রাত ৮টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের লালপোল এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম বারইয়ারহাট পৌরসভার বাসিন্দা। তিনি সিলেট কাস্টমসের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম আব্দুল কাদের।

পুলিশ জানিয়েছে, চট্টগ্রামমুখী একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা শ্যামলী পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এতে অন্তত ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিমের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, দুটি রেকারের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..