শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দুই আসামি রিমান্ডে মন্ত্রীর মোবাইল ছিনতাইয়ের মামলায়

দুই আসামি রিমান্ডে মন্ত্রীর মোবাইল ছিনতাইয়ের মামলায়

নিজস্ব প্রতিবেদক :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাই হওয়ার পর উদ্ধারের ঘটনায় কাফরুল থানায় করা মামলায় গ্রেফতার দুই আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাঝহারুল ইসলাম জানান, শুক্রবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডলের আদালত শুনানি শেষে তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন- জীবন ও হামিদ আহমেদ।

এর আগে, গত ১৮ জুলাই ধারাবাহিক অভিযানের এক পর্যায়ে ধানমন্ডি থানার আরেকটি ছিনতাই মামলার তদন্ত করতে গিয়ে পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, দুটি আইফোন, বিভিন্ন মডেলের ১০টি ফোন, ১টি ল্যাপটপ ও মোবাইলের ভাঙ্গা বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

তার পরদিন গত ১৯ জুলাই তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ধানমন্ডি থানায় করা মামলার শুনানি শেষে তাদের প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সূত্রে জানা যায়, গত ৩০ মে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আইফোনের ছিনতাইয়ের ঘটনার পরপরই পুলিশের সঙ্গে গোয়েন্দারাও মোবাইলটি (আইফোন) উদ্ধারে প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণ শুরু করে। এরপর সিসি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার রাজধানীর রমনা এলাকা থেকে প্রথমে মো. সগির ও মো. সুমনকে গ্রেফতার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. জাকির, মো. হামিদ আহমেদ ও সোহেল ওরফে আরিফের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা মাদকসেবীর পাশাপাশি পেশাদার ছিনতাইকারীচকের সদস্য। তারা রাস্তায় চলাচলকারী মানুষের মোবাইল, ভ্যানিটি ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে ওই স্থান দ্রুত সময়ের মধ্যে ত্যাগ করে। মন্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই হওয়ার পর একজনের কাছে ৩০ হাজার টাকায় বিক্রিও করা হয়। তবে সে ওই মোবাইলটি অব্যবহৃত অবস্থায় ফেলে রাখে। গত সপ্তাহে সেটি চালু করা হয়। এরপরই মূলত আইফোনটির অবস্থান নিশ্চিত হয়, পরে সেটি উদ্ধার হয়।

গত ২১ মে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নিজ দফতর থেকে বেইলি রোডের বাসায় ফেরার পথে বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে সন্ধ্যা সাতটার দিকে গাড়ির জানালা খুলে মোবাইলে কথা বলার সময় এক ছিনতাইকারী মন্ত্রীর মোবাইল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com