শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সুশান্তের মৃত্যুতে নতুন মোড়, গ্রেপ্তার বন্ধু সিদ্ধার্থ

সুশান্তের মৃত্যুতে নতুন মোড়, গ্রেপ্তার বন্ধু সিদ্ধার্থ

অনলাইন ডেস্ক :

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যু মামলায় গ্রেপ্তার করা হয়েছে সিদ্ধার্থ পিঠানিকে। তাঁকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বৃহস্পতিবার হায়দরাবাদ থেকে গ্রেপ্তার হন সিদ্ধার্থ। শুরু থেকেই সিবিআই এবং এনসিবি একাধিকবার জিজ্ঞাসাবাদ চালিয়েছে তাঁকে। ইতোমধ্যেই মুম্বাইয়ে আনা হয়েছে অভিযুক্ত সিদ্ধার্থকে।

প্রসঙ্গত, গত বছর ১৪ জুন বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত লাশ। অভিযুক্ত সিদ্ধার্থ পিঠানি বান্দ্রার একই ফ্ল্যাটে সুশান্তের সঙ্গে থাকতেন। অভিনেতার রহস্য মৃত্যুর পর তাঁর বহু বন্ধুর ছিল পুলিশের পর্যবেক্ষণে।

অভিনেতার মৃত্যুর পর বলিউডে ড্রাগ ব্যবসা ও স্বজনপোষণ নিয়ে সরব হয় গোটা ভারত। তদন্তের দাবি উঠতেই তলব করা হয় অভিনেতার সঙ্গে যুক্ত বন্ধুদের, তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী, একের পর এক অভিনেতা এবং পরিচালকদের। অভিনেতার ঘনিষ্ঠ বান্ধবী রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে সুশান্তের পরিবার। গত বছর সেপ্টেম্বরে মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রিয়া। প্রায় একমাস জেলবন্দি থাকার পর আপতত জামিনে মুক্ত রিয়া চক্রবর্তী।

অভিনেতার মৃত্যুর পর মাদককাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম ওঠে বন্ধু সিদ্ধার্থ পিঠানির। সুশান্তের মৃত্যুর পর রিয়ার কল রেকর্ড থেকে দেখা গিয়েছিল ওই বছরে সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছে তাঁর। বন্ধুর মৃত্যুর পর সুশান্তকে নিয়ে তদন্তকারী সংস্থা এবং সংবাদমাধ্যমের কাছে একাধিক বার কথা বললেও রিয়ার প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ।

জানা যায়, ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত মৃতদেহ সিদ্ধার্থ দেখে পুলিশকে খবর দেন। কিছুদিন আগেই বিয়ে করেছেন সিদ্ধার্থ। সিবিআইয়ের তদন্তের সুশান্তের পরিচারকের বয়ান অনুযায়ী সিদ্ধার্থই প্রথম সুশান্তকে ঝুলন্ত অবস্থায় দেখেছিলেন। ১৬৪ ধারা অনুযায়ী নীরজ এবং সিদ্ধার্থের বয়ান রেকর্ড করেছিল সিবিআই।

এনসিবি-র কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে মুম্বাইয়ের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শিগগির আদালতে তোলা হবে সিদ্ধার্থকে। মাদকযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। অতীতেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল এনসিবি এবং সিবিআই। এবার সিদ্ধার্থের গ্রেপ্তার কি ফাঁস করবে নয়া কোনো তথ্য? অভিনেতার মৃত্যু রহস্যের নতুন কোনো দিক উঠে আসবে কি? এখন সেটাই দেখার। টাইমস অফ ইন্ডিয়া

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com