1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

র‌্যাবের অভিযানে মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

নুরুল আলম সিকদার কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের রামুর চেইন্দা এলাকায় অভিযান চালিয়ে বহুল আলোচিত মাইনুদ্দীন রাসেল (২৬) হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মো. শাহজাহান (৩১)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।
গ্রেপ্তার শাহজাহান রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চরপাড়ার মুরত আলমের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়ার বাসিন্দা মাইনুদ্দীন রাসেলকে লিংক রোড এলাকা থেকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চর এলাকা থেকে পুলিশ ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় রামু থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই মামলার আসামি শাহজাহান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে র‌্যাব-১৫ ব্যাটালিয়ন সদর কোম্পানি, কক্সবাজারের একটি আভিযানিক দল রামু থানাধীন চেইন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে শাহজাহানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫ জানায়, অপরাধ দমন, চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..