1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সোমবার দুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতন হওয়ার আহবান জানায়।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান, বেগমগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও গণিপুর পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, চৌমুহনী পৌরসভার সচিব মো. জাকির হোসেন, গণিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, উপজেলা বিএনপি’র সদস্য আহসান উল্ল্যাহ, একলাশপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নুরুল আবছার আজাদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..