শিরোনাম :
ওসমানী স্মৃতি মিলনায়তনে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের শুরুতে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হবে’ বন্ধ কারখানা চালুর বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জ বাস-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের ডিজি নিয়োগ নিয়ে ২ পক্ষের বিক্ষোভ পটুয়াখালীর বাউফলে নারীসহ ৪ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ মাদক মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড নতুন সরকারের কাছে চাওয়া বেশি: রাষ্ট্রপতি রাজধানীর ৩ থানার একযোগে ওসি বদলি কমছে শুল্ক-কর, বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে বড় ছাড়
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শনিবার সকালে বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শনিবার সকালে বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘যশ’ এর প্রভাব কেটে গেলেও আজ থেকে তিন দিন সারাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।
শনিবার সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে আগে এ মাসের শেষ দিকে অর্থাৎ ৩০ ও ৩১ তারিখেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টির মাত্রা কম হবে। ৩১ তারিখের পর আবার তাপমাত্রা কমবে। তখন আবার বৃষ্টিপাত বেড়ে যেতে পারে।

রুহুল কুদ্দুস আরো বলেন, আগামী তিন দিন রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। ময়মনসিংহের বেশ কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা বাড়তে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টা বা দুই দিনের পূর্বাভাসেও আবহাওয়ায় পরিবর্তনের পূর্বাভাস দেয়া হয়েছে। আর সামনে বর্ষা মৌসুম হওয়ায় আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে ঘূর্ণিঝড় ‘যশ’ ভারতের ওড়িশা উপকূল অতিক্রমের পর নিম্নচাপে পরিণত হয়ে ঝাড়খণ্ড ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। পরবর্তীতে ‘যশ’ আরো উত্তর দিকে অগ্রসর হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com