1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

পটুয়াখালীতে ডিসি কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ: ভুয়া সাংবাদিক পরিচয়ধারী ২ জন আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

পটুয়াখালীপ্রতিনিধি
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ ও কর্মকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ার অভিযোগে সাংবাদিক পরিচয়ধারী দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কক্ষের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া দুজন হলেন মো. রিয়াজ উদ্দিন ও মো. শহীদ বাদশা সবুজ। রিয়াজ নিজেকে ‘ক্রাইম পেট্রোল’ এবং শহীদ নিজেকে ‘প্রাণের বাংলাদেশ’ নামের পত্রিকার প্রতিনিধি হিসেবে দাবি করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আকিব রায়হান জানান, জেলা প্রশাসকের দাপ্তরিক কাজ চলাকালীন কক্ষের বাইরে দুই ব্যক্তির অনাকাঙ্ক্ষিত আচরণ ও হট্টগোল সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কর্মকর্তা-কর্মচারীরা তাদের তল্লাশি চালান। এ সময় রিয়াজ উদ্দিনের জামার বুক পকেটে একটি গোপন অ্যাপের মাধ্যমে মোবাইলে গোপনে দাপ্তরিক কার্যক্রমের ভিডিও ধারণ করার প্রমাণ মেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের সাংবাদিক পরিচয় নিয়ে অসঙ্গতি দেখা দিলে তৎক্ষণাৎ সদর থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়।
তবে আটক ব্যক্তিদের দাবি, তারা একটি অভিযোগপত্র নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে একাধিক টেবিলে ঘুরে প্রশাসনিক হয়রানির শিকার হন এবং শেষ পর্যন্ত জেলা প্রশাসকের কক্ষে ঢুকতে না দিয়ে কর্মীরা বাধা দেন। তবে গোপনে ভিডিও ধারণের বিষয়ে জানতে চাইলে তারা নিজেদের ভুল হয়েছে বলে স্বীকার করেন।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আটক দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..