শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রাম ‘বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তালিকা করুন’

চট্টগ্রাম ‘বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তালিকা করুন’

চট্টগ্রামপ্রতিনিধি:
বিদেশে বসে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র, অপপ্রচার ও বিষোদগার করে তাদের তালিকা তৈরির জন্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সংযুক্ত আরব আমিরাতে দুই দিনের সরকারি সফরের শেষদিন স্থানীয় সময় শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ন’টায় আবুধাবির একটি হোটেলে আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সম্বর্ধনায় মন্ত্রী এ আহবান জানান।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেক প্রবাসীই দেশের প্রতিনিধি এবং তাদের আচরণেই দেশ পরিচিত হয়। বিদেশে বসে দেশ ও সরকারবিরোধী প্রচারণা বন্ধে এবং প্রবাসে আইনশৃঙ্খলা বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে শক্তিশালী ভূমিকা রাখা প্রবাসীদের দায়িত্ব। বিদেশে বসে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র, অপপ্রচার ও বিষোদগার করে তাদের তালিকা তৈরি করুন, সরকার তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

এসময় প্রবাসীদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী। সবাই বৈধ পথে রেমিটেন্স পাঠালে দেশের অর্থনীতিতে সেটি বড় ভূমিকা রাখে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদেরকে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর আহবান জানান।

ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অদম্য উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে চলেছে, মাথাপিছু আয়সহ বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক সূচকে গত বছরগুলোতে ভারত ও পাকিস্তানকে ছড়িয়ে গেছে। সারাবিশ্ব বাংলাদেশের পুনরায় নির্বাচিত সরকারের সাথে কাজের আগ্রহ পুণর্ব্যক্ত করেছে।

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আবুধাবি শাখা সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদারের সঞ্চালনায় জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফা বিশেষ অতিথির বক্তব্য দেন।

 

অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দিন, আওয়ামী যুবলীগের যুগ্ম-সম্পাদক বদিউল আলম বদি, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শওকত আকবর, শেখ জায়েদ ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার হাবিবুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ফজলুর রহমান চৌধুরী প্রমুখ সভায় বক্তৃতা করেন।

ইউএই প্রবাসীরা তাদের বক্তব্যে স্থানীয় বাংলাদেশি স্কুলের বিভিন্ন দাবি দাওয়া, প্রবাসীদের সন্তানদের দেশে শিক্ষা কোটা চালু, প্রবাসীদের বাংলাদেশে পাসপোর্ট ইস্যু ও বিভিন্ন সেবা প্রদান সহজ করা, রেমিট্যান্স প্রেরকদের স্বীকৃতিদান, রেমিট্যান্স প্রেরণে ভর্তুকি প্রদান, প্রবাসী ওয়েজ আর্নরস বন্ড সংক্রান্ত জটিলতা নিরসনে পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং মন্ত্রী সে দিকগুলোতে যত্নসহ নজরদানের আশ্বাস দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com