নিজস্ব প্রতিবেদক:
রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। তিনি বলেছেন, আসন্ন রমজানে ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করছে। এটি দেশ বিরোধী কাজ। আর এ কাজ যে করবে তাকে আইনের আওতায় এনে কঠোর শান্তি প্রদান করা হবে।
রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও ঢাকা ৮ আসনের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, রমজান মাসে মানুষ যাতে ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী পায় এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। এরপরও অতি মুনাফার লোভে কিছু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করছে। এটি দেশ বিরোধী কাজ। আর এ কাজ যে করবে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত চায় মানুষের দুঃখ-কষ্ট যাতে বৃদ্ধি পায়। এজন্য যা যা সম্ভব তারা তাই করছে। তারা মিথ্যা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরা কখনো দেশের ভালো চায় না। এরা দেশকে ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এদের নিয়ে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, কাউন্সিলর মামুনুর রশিদ শুভ্র প্রমুখ।
Leave a Reply