নিজস্ব প্রতিবেদক :
নগর ভবনের ডেঙ্গু নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফোন করে ডেঙ্গু আক্রান্ত রোগী ও তার স্বজনদের খোঁজ-খবর নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস – সংগৃহীত
নগর ভবনের ডেঙ্গু নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফোন করে ডেঙ্গু আক্রান্ত রোগী ও তার স্বজনদের খোঁজ-খবর নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস – সংগৃহীত
‘আপনি কি দুর্জয়ের আম্মা বলছেন? আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলছিলাম। বাচ্চা এখন কেমন আছে? তাকে কি হাসপাতালে নিয়েছেন?’
বৃহস্পতিবার সকালে নগর ভবনের ডেঙ্গু নিয়ন্ত্রণ কক্ষ থেকে এভাবেই ফোন করে ডেঙ্গু আক্রান্ত রোগী ও তার স্বজনদের খোঁজ-খবর নিচ্ছিলেন মেয়র তাপস।
ডেঙ্গু আক্রান্ত শিশুর খোঁজ নেয়া শেষে শিশুটির মায়ের কাছে তাদের বাসার ঠিকানা জানতে চান মেয়র। সেই মাকে তিনি বলেন, আপনাদের বাসার আশপাশে কোথাও এডিসের লার্ভা হয়েছে। সে কারণে হয়ত শিশুটি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের বাড়ির ঠিকানা সংগ্রহের পর, এর আশপাশে এডিসের লার্ভার উৎসস্থল আছে কি না তা খুঁজতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাউন্সিলর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেন মেয়র তাপস।
Leave a Reply