দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে ৩ চোর সহ এক ঔষধের দোকানদারকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। ওষুধ নিয়ে যাওয়া পিকআপটি ও চুরি হওয়ার কিছু ওষুধ উ’দ্ধা’র করা হয়েছে।
ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় সৌহার্দ ফার্মেসির দোকানের টিনের শাটারের তালা ভেঙে প্রায় ১৭ লাখ টাকার ওষুধ ও নগদ ১০ হাজার টাকা চুরির হয়। গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
চোরদের আটকের ঘটনায় স্থানীয়রা ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে এর পেছনে যারা যুক্ত রয়েছে তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি করেছে।