1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

খোকসায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত
৪৩

ফাহিম শাওন: কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২৫ জন।
শনিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাসূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী সুবহানাল্লাহ পরিবহন নামের এক যাত্রীবাহী বাস খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ডামট্রাক এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশে খাদের মধ্যে পড়ে যায়।
স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় বিকট একটি শব্দ হয়। শব্দ শুনে তারা বিষয়টি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। এসে দেখতে পায় বাসটি খাদের মধ্যে উল্টে পড়ে আছে। তারা যাত্রীদের বাস থেকে বের করার চেষ্টা করেন।
তারা আরও জানান, আহতদের মধ্যে দুজনের মাথা থেতলিয়ে গিয়েছে, একজনের চোখ বের হয়ে গিয়েছে, এক মহিলার হাত কেটে পড়ে গেছে, একজনের পা শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে।
স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে খোকসা হাসপাতালে পাঠিয়ে দেন।
হাসপাতালে যাওয়ার পর দুইজনের মৃত্যু হয়। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। কুষ্টিয়া সদরে যাওয়ার পর একজনের মৃত্যু হয়।
তবে এক সংবাদ লেখা পর্যন্ত নিহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..