1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সিলেটের সীমান্তবর্তী বালুর আড়ালে পাচারকালে বিদেশি মদ উদ্ধার, আটক ২

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

সিলেটপ্রতিনিধি
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে বালুবাহী ট্রাকে বালুর আড়ালে পাচারকালে ২ হাজার ৪৮১ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলা গেইটের সামনে চেকপোস্টে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকিয়ে রাখা ৭১টি বস্তা থেকে মদগুলো উদ্ধার করা হয়। আটক ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৩-৭৬৩৪। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৮৭ হাজার টাকা।

আটক দুজন হলেন—নারায়ণগঞ্জ সদর থানার কুতুবপুর (নান্দালপুর) এলাকার কামাল মিয়ার ছেলে ট্রাকচালক মো. কামরুল ইসলাম (৩০) এবং সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে ট্রাকের সহকারী মো. রুহুল আমিন (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, বালু পরিবহনের আড়ালে মদ পাচারের তথ্যের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। পরে বালুর স্তরের নিচে বিশেষভাবে রাখা বস্তাগুলো থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়া যায়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উছমান গনি অভিযানটি পরিচালনা করে।

সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে দীর্ঘদিন ধরে ভারতীয় বিভিন্ন পণ্য চোরাচালানের অভিযোগ রয়েছে। এর আগে বালুবাহী যানবাহনে শাড়ি, কসমেটিকস, জিরা, মদ ও অন্যান্য অবৈধ পণ্য পরিবহনের ঘটনাও সামনে এসেছে।

স্থানীয়দের দাবি, আটক চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি মদের উৎস, চালানের গন্তব্য, ট্রাকের মালিকানা এবং এর সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা প্রয়োজন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মদ ও আটক দুজনের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..