শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এবার কুরবানির বাজারে সাদিক এগ্রোতেই আছে ১৫ লাখ টাকার ছাগল

এবার কুরবানির বাজারে সাদিক এগ্রোতেই আছে ১৫ লাখ টাকার ছাগল

নিজস্ব প্রতিবেদক

সবচেয়ে বেশি আলোচনায় আসে এক কোটি টাকার গরু এবং ১৫ লাখ টাকা দামের ছাগল। দুটি পশুই দেশের সবচেয়ে বড় এগ্রো ফার্ম হিসেবে পরিচিত সাদিক এগ্রোর। সামাজিক যোগাযোগ মাধ্যমের গণ্ডি পেরিয়ে এই দুই পশু জায়গা করে নেয় গণমাধ্যমে। ঈদের আগে আলোচনায় ওঠা ১৫ লাখ টাকা দামের সেই ছাগল রয়ে গেছে সাদিক এগ্রোতে। আলোচিত তরুণ ইফাত ছাগলটির জন্য অগ্রিম কিছু অর্থ দিলেও তা নেননি তিনি। এমনকি ক্রেতাকে ফোনেও পাচ্ছে না ছাগল বিক্রয়কারী প্রতিষ্ঠান।

এক কোটি টাকার গরু বিক্রি করে প্রথমেই সমালোচনার মুখে পড়ে সাদিক এগ্রো। ‘কোরবানিকে লোক দেখানো এবং বিলাসিতা বানানো হয়েছে’ – এমন অভিযোগ ওঠে সাদিক এগ্রোর বিরুদ্ধে।

 

এরপর সামনে আসে ১৫ লাখ টাকার ছাগলটি। প্রায় ৬ ফিট উচ্চতার ছাগলটির ওজন বলা হয় ১৭৫ কেজি। দেশে এ যাবত পর্যন্ত সবচেয়ে বড় ছাগল হিসেবে আখ্যায়িত করা হয় এটিকে।

এরপর তথ্য আসে একজন তরুণ ছাগলটি কিনে নিয়েছেন। ক্রেতা রাজধানীর ধানমণ্ডি এলাকার বাসিন্দা। একটি ভিডিওতে তিনি ছাগলটি কেনার বিষয়টি নিশ্চিতও করেন। পরে জানা যায়, ওই ক্রেতার নাম মুশফিকুর রহমান ইফাত।

প্রচারিত ভিডিওতে তিনি বলেছিলেন, ‘স্বপ্ন ছিল এ রকম একটা খাসির। এ রকম খাসি আগে কখনো দেখি নাই। এই প্রথম দেখা। এটা আমার হবে জানা ছিল না। আল্লাহ নসিবে রাখছে তাই হইছে।’

ঈদের পর জানা যায়, মুশফিকুর রহমান ইফাত ছাগলটি গত ১২ জুন নিতে আসার কথা থাকলেও তিনি তা নিতে আসেননি।

 

বুধবার (১৯ জুন) বিকালে সাদিক এগ্রোর মালিক মো. ইমরান হোসেন যুগ-যুগান্তরকে জানান, ক্রেতা এক লাখ টাকা বুকিং দিয়ে ছাগলটি কিনলেও পরে তা নিয়ে যায়নি। বুকিং দিয়েও ছাগল না নেওয়া লোকসানের মুখে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।

মো. ইমরান হোসেন বলেন, ‘উনি (ক্রেতা) আসলেন, এক লাখ টাকা অ্যাডভান্স করলেন। এক লাখ টাকা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। তিনি ১২ তারিখ নিয়ে যাওয়ার কথা। কিন্তু তিনি আসেননি।’

সাদিক এগ্রো ওই ক্রেতার সঙ্গে যোগাযোগ করেছিল কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘১১ তারিখ থেকে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তাকে ফোনে পাইনি।’

এতে সাদিক এগ্রোর কোনো লোকসান হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে ইমরান হোসেন বলেন, ‘লোকসান তো হয়েছেই। তিনি বুকিং দেওয়ার পরে অনেক কাস্টমার এসেছিল। আমরা এটা বিক্রি করতে পারতাম।’

তিনি জানান, ছাগলটি এখনো সাদিক এগ্রোর সাত মসজিদ হাউজিং এলাকার এক নং সড়কের খামারে রাখা আছে।

বিষয়টির সত্যতা যাচাই করতে বুধবার (১৯ জুন) রাত ৯ টায় খামারটিতে যান এই প্রতিবেদক। এসময় খামার মালিক বা দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। খামারে রাখাল হিসেবে কাজ করেন, এমন কয়েকজনকে দেখা যায়।

তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৫ লাখ টাকার সেই ছাগলটি এখনো খামারেই আছে।

ছাগলটি দেখতে চাইলে তারা দায়িত্বশীলদের উপস্থিতিতে আসতে বলেন। এসময় দায়িত্বশীল কাউকে মুঠোফোনেও পাওয়া না গেলেও শেষমেশ তারা ছাগলটি দেখাতে রাজি হন।

খামারের অফিস কক্ষের পাশের খাঁচায় দেখা যায় বিশালদেহী খাসিটি। ঈদের আগে প্রচার হওয়া ছবির সঙ্গে হুবহু মিলও পাওয়া গেছে খাঁচায় থাকা ছাগলটির।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com